ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সমকালীন দাম্পত্যের ভিন্ন বাস্তবতায় দীপা খন্দকার

জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার বর্তমান সময়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মের কাজ নিয়ে। সম্প্রতি তিনি মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এরই ধারাবাহিকতায় জাহিদ প্রীতমের পরিচালনায় ‘হ্যাপিলি ম্যারিড’ নামের একটি নতুন ওয়েব ফিল্মের কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। এই ফিল্মটির গল্প আবর্তিত হয়েছে অসম বয়সী এক দম্পতির মান-অভিমান ও ভালোবাসার রসায়ন নিয়ে।

নতুন এই কাজ প্রসঙ্গে দীপা খন্দকার জানান, বর্তমান প্রজন্মের বিবাহিত জীবনের সাথে সামাজিক যোগাযোগমাধ্যমের যে যোগসূত্র এবং লোকদেখানো সুখের আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতাগুলো এই ওয়েব ফিল্মে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া তিনি মহিন খানের পরিচালনায় ‘কর্মফল’ নামক একটি সাত পর্বের ধারাবাহিকেও কাজ করছেন। চলতি মাসে আরও বেশ কয়েকজন জনপ্রিয় নির্মাতার নাটকে অভিনয়ের কথা রয়েছে তার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষেতলালে ওসির বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ

সমকালীন দাম্পত্যের ভিন্ন বাস্তবতায় দীপা খন্দকার

আপডেট সময় : ০৫:৩৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬