ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

বান্দরবানে বন্যাদুর্গত ১ হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছে ইউসিবি

বান্দরবানে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহায়তা এগিয়ে এসেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় জেলার ১ হাজার দুস্থ পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বান্দরবান জেলা পরিষদ রেস্ট হাউস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ইউসিবির এই উদ্যোগ সরকারি ত্রাণ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইউসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক খাদ্য সংকট নিরসনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিতরিত প্রতিটি প্যাকেটে চাল, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়। ভবিষ্যতেও যেকোনো জাতীয় দুর্যোগে মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায়: একজনের মৃত্যুদণ্ডাদেশ

বান্দরবানে বন্যাদুর্গত ১ হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছে ইউসিবি

আপডেট সময় : ১১:১৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬