ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দেশে ডেঙ্গুর ভয়াবহ রূপ: একদিনে হাসপাতালে ভর্তি ৪৭৩, প্রাণ হারালেন আরও ১ জন

দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৩ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসের ১৯ দিনেই মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮১ জনে এবং প্রাণ হারিয়েছেন ১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগীরা ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ৭৫ জন, ঢাকা বিভাগে ৮৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ৬৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় যথাক্রমে ৪৪ ও ৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর হলো, একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭৩ জন।

পরিসংখ্যান অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪৮৫ জনে পৌঁছেছে। আক্রান্তদের মধ্যে ৬০.৯ শতাংশ পুরুষ এবং ৩৯.১ শতাংশ নারী। বর্তমানে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে, আর আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে বরিশাল বিভাগ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীর আনন্দবাজার সেতু: দুই বছরেও শেষ হয়নি নির্মাণ, জনদুর্ভোগ চরমে

দেশে ডেঙ্গুর ভয়াবহ রূপ: একদিনে হাসপাতালে ভর্তি ৪৭৩, প্রাণ হারালেন আরও ১ জন

আপডেট সময় : ০৮:৫৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬