ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

ফ্রান্সের ১৪ বছরের অধ্যায়ের সমাপ্তি: বিশ্বকাপ হারের দায় নিয়ে দেশমের বিদায়

বিশ্বকাপে তৃতীয় স্থান দখলের সুযোগ হাতছাড়া হওয়ার পর ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন দিদিয়ের দেশম। ১৪ বছরের দীর্ঘ এবং সফল এক অধ্যায়ের ইতি টানলেন তিনি। মায়ামিতে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে বিশ্বকাপ মিশন শেষ করে ‘লে ব্লুরা’। এই পরাজয়ের সম্পূর্ণ দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন দেশম।

ম্যাচ শেষে দেশম বলেন, “এটি একটি পরাজয়, তবে আমরা প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে ছিলাম। আমাদের প্রথম ৪৫ মিনিটের পারফরম্যান্স ছিল অগ্রহণযোগ্য। দ্বিতীয়ার্ধে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং ৪-৪ সমতা আনার দুটি সুযোগও পেয়েছিলাম, কিন্তু অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে পড়ায় শেষ রক্ষা হয়নি। প্রথমার্ধে যা করার দরকার ছিল, তা আমরা পারিনি, যা আমারই ব্যর্থতা।”

প্রথম অর্ধে ফ্রান্সের রক্ষণভাগে একের পর এক ভুল এবং মাঝমাঠে নিয়ন্ত্রণ হারানোর কারণে দলটি ছন্নছাড়া ফুটবল খেলে। তবে বিরতির পর এমবাপ্পের নেতৃত্বে ফরাসিরা দারুণভাবে ঘুরে দাঁড়ায় এবং চারটি গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। কিন্তু শেষদিকে ইংল্যান্ড আরও দুটি গোল করে জয় নিশ্চিত করে।

দিদিয়ের দেশম বিশ্বকাপ শুরুর আগেই জানিয়েছিলেন, এটিই ফ্রান্সের কোচ হিসেবে তার শেষ টুর্নামেন্ট। তিনি শিরোপা জিতে বিদায় নিতে চেয়েছিলেন, কিন্তু সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর সেই স্বপ্ন ভেঙে যায়। তৃতীয় স্থানও অর্জন করতে না পারার আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “তৃতীয় হতে পারলে ভালো হতো। আমরা অনেক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম এবং অনেক ইতিবাচক কাজও করতে পেরেছি। ফ্রান্সের এই দলে ফুটবলীয় গুণগত মানের কোনো অভাব নেই, ফল পাওয়ার মতো যথেষ্ট প্রতিভা আমাদের ছিল।” খেলোয়াড়দের সঙ্গে কাটানো সময়কে তিনি তার সবচেয়ে বড় প্রাপ্তি বলে উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের গুলিতে নিহত পুলিশপুত্র ইমাম হাসান, ‘একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার?’

ফ্রান্সের ১৪ বছরের অধ্যায়ের সমাপ্তি: বিশ্বকাপ হারের দায় নিয়ে দেশমের বিদায়

আপডেট সময় : ০৭:৪৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬