ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ১৮ কোটি বাঙালির সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন: এমপি রুমা

পাবনার চাটমোহরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো বিশেষ গোষ্ঠী বা শ্রেণির আন্দোলন ছিল না, বরং এটি ছিল বাংলাদেশের ১৮ কোটি মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন। শিশু থেকে বৃদ্ধ, শ্রমিক, কৃষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র-জনতাসহ আপামর জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আন্দোলন সফল হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জুলাই যোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জুলুম-নির্যাতন, খুন, গুম এবং ‘আয়নাঘর’-এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই আন্দোলনে শেষ পর্যন্ত বিজয়ী হয়েছে বাংলাদেশ। ১৯৬৯, ১৯৭১ ও ১৯৯০ সালের মতো আমরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আজীবন স্মরণ করতে চাই। ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আমরা ২ হাজার সূর্যসন্তানকে হারিয়েছি এবং ৩০ হাজার জুলাই যোদ্ধা পঙ্গুত্ব বরণ করেছেন। এখনো বিএনপির নির্যাতিত হাজারো নেতাকর্মী শত শত মামলার বোঝা নিয়ে ঘুরছেন। আমি আমৃত্যু জুলাই যোদ্ধাদের পাশে থাকতে এবং তাদের জন্য কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাকার হ্যাটট্রিকে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড, তৃপ্ত টুখেল

জুলাই গণঅভ্যুত্থান ১৮ কোটি বাঙালির সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন: এমপি রুমা

আপডেট সময় : ১২:৫৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬