সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুহা এলাকায় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। নিহতরা সবাই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মানসেহরা জেলার বাসিন্দা। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন মুহাম্মদ সাঈদ, আবিদ হুসাইন, আবদুর রহমান, মুহাম্মদ সাফির ও মুহাম্মদ রুস্তম।
ঘটনার পরপরই রিয়াদে অবস্থিত পাকিস্তান দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সৌদি পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতদের মরদেহ দেশে ফেরত পাঠানো অথবা সৌদি আরবে দাফনের বিষয়ে পরিবারের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনায় প্রবাসী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 
























