রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত জুলাই অভ্যুত্থানে নিহত অজ্ঞাতনামা ও বেওয়ারিশ শহীদদের গণকবর জিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা। জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। এসময় শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দেশে ন্যায়বিচার ও ইনসাফ কায়েমের লক্ষ্যেই এই ত্যাগের মহিমা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
রিপোর্টারের নাম 























