ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে শোকের ছায়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরার জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান। বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, নিহত দুই সাংবাদিকই আসন্ন উত্তরা প্রেস ক্লাব নির্বাচনে প্রার্থী ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া থেকে বাংলাদেশিসহ ১৫০ প্রবাসী বন্দিকে নিজ দেশে ফেরত

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে শোকের ছায়া

আপডেট সময় : ০১:৩৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬