ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

অক্টোবরে ভারতে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ: প্রস্তুতির ছক কষছে বাংলাদেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আগামী ১০ থেকে ২০ অক্টোবর ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ’। কমনওয়েলথ স্পোর্ট ফেডারেশন সম্প্রতি অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়াকে (AKFI) এই টুর্নামেন্ট আয়োজনের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।

কাবাডির বিশ্বমঞ্চে বাংলাদেশ অন্যতম শক্তিশালী দল হিসেবে স্বীকৃত। তাই আসন্ন এই আসরে ভালো ফলাফল করার ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা। বাংলাদেশ কাবাডি ফেডারেশন জানিয়েছে, টুর্নামেন্টকে সামনে রেখে খুব শিগগিরই জাতীয় পুরুষ ও নারী দলের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প এবং প্রস্তুতিমূলক ম্যাচ আয়োজন করা হবে। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন ক্রীড়াপ্রেমীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া থেকে বাংলাদেশিসহ ১৫০ প্রবাসী বন্দিকে নিজ দেশে ফেরত

অক্টোবরে ভারতে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ: প্রস্তুতির ছক কষছে বাংলাদেশ

আপডেট সময় : ০১:৩৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬