ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

স্বপ্ন স্বার্থক হলো, মালয়েশিয়ায় কর্মী পাঠানো প্রসঙ্গে আসিফ নজরুল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

দীর্ঘ অপেক্ষা ও সব প্রক্রিয়া সম্পন্ন করেও গত বছর মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের সেদেশে পাঠানোর কার্যক্রম মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এসব বাংলাদেশি কর্মীদের সরকারি উদ্যোগে বোয়েসেল-এর মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে। এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ প্রথম দফায় ৬০ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী লাউঞ্জে উপস্থিত থেকে মালয়েশিয়া বহির্গামী এসব কর্মীদের বিদায় শুভেচ্ছা জানান।

এ উপলক্ষে বোয়েসেল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল সব প্রক্রিয়া সম্পন্ন  হওয়ার পরও যেতে –না পারা কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর এই সফলতার জন্য প্রধান উপদেষ্টার প্রচেষ্টা এবং মালয়েশিয়া সরকারের আন্তরিকতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘‘দীর্ঘদিন পর স্বপ্ন স্বার্থক হলো।’’

জুলাই গণঅভ্যুত্থানের সমর্থনে আন্দোলন করার দায়ে সংযুক্ত আরব আমিরাতে ১৮৮ বন্দিকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘‘তাদের দেশে ফিরিয়ে এনে তাদের পুনর্বাসনের ব্যবস্থাও আমরা করছি।’’ তিনি প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচির তুলে ধরে বলেন, ‘‘প্রবাসীদের কল্যাণে সরকার বদ্ধপরিকর।’’

আসিফ নজরুল বলেন, ‘‘প্রবাসীদের জন্য নিরলস কাজ করছে সরকার।’’

এসময় মালয়েশিয়াগামী কর্মীদের প্রবাসের আইন মেনে এবং বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান। আগামী মাসের প্রথম সপ্তাহে মালয়েশিয়ার নির্মাণ খাতে কাজের জন্য আরও ১৭৬ বাংলাদেশি দেশটিতে যাবেন বলেও জানান তিনি। 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিতদের পক্ষে মালয়েশিয়াগামী কর্মী রণি মিয়া তাদের স্বপ্ন পূরণে প্রধান উপদেষ্টার আন্তরিক উদ্যোগে  প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার নিরন্তর প্রচেষ্টার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১

স্বপ্ন স্বার্থক হলো, মালয়েশিয়ায় কর্মী পাঠানো প্রসঙ্গে আসিফ নজরুল

আপডেট সময় : ০৯:১৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫