জাতীয় সংসদে কোনো ধরনের আলোচনা বা সংসদীয় স্থায়ী কমিটির যাচাই-বাছাই ছাড়াই তড়িঘড়ি করে ‘ইনভেস্টমেন্ট বাংলাদেশ বিল ২০২৬’ পাস করা হয়েছে। বুধবার বিলটি উত্থাপনের পরপরই বিরোধী দলের আপত্তি উপেক্ষা করে এটি পাস করা হয়। বিলটি পাসের এই প্রক্রিয়াকে ‘অস্বচ্ছ’ হিসেবে অভিহিত করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা।
সরকার পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিনিয়োগ সেবা সহজ করতে এবং বিভিন্ন কর্তৃপক্ষের কার্যক্রমে ওভারল্যাপিং দূর করতেই এই বিল আনা হয়েছে। তবে বিরোধী দল বিলটি স্থায়ী কমিটিতে পাঠানোর দাবি জানিয়েছিল। তাদের মতে, পর্যাপ্ত প্রস্তুতির সময় না দিয়েই গুরুত্বপূর্ণ এ আইনটি পাস করা হয়েছে, যা প্রশ্নবিদ্ধ।
রিপোর্টারের নাম 























