ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

পূর্ণিমার জোয়ারে ঝালকাঠির নদীতীরে প্লাবনের আশঙ্কা

পূর্ণিমার প্রভাবে সৃষ্ট জোয়ারের তোড়ে ঝালকাঠির সুগন্ধা, বিষখালী, গাবখান ও ধানসিঁড়িসহ জেলার প্রধান নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে প্রায় দুই ফুট বৃদ্ধি পেয়েছে। পানির উচ্চতা বেড়ে যাওয়ায় নদীতীরবর্তী নিচু এলাকা ও চরাঞ্চলের গ্রামগুলোতে পানি প্রবেশ করেছে। এতে স্থানীয় জনপদ প্লাবিত হওয়ার পাশাপাশি আমন ধানের বীজতলা ও পানের বরজ তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

যদিও জেলা কৃষি বিভাগ জানিয়েছে, জোয়ারে পানি বৃদ্ধি পেলেও ফসলের বড় ধরনের ক্ষতির সম্ভাবনা কম। তবে কৃষকদের শঙ্কা, পানি দীর্ঘস্থায়ী হলে চলতি মৌসুমে আমন আবাদের লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে। জেলায় এবার প্রায় ৪৮ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীতে শঙ্খ নদীর তীব্র ভাঙন: মুহূর্তেই বিলীন ৪ বসতঘর

পূর্ণিমার জোয়ারে ঝালকাঠির নদীতীরে প্লাবনের আশঙ্কা

আপডেট সময় : ০৪:২০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬