ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতিবৃষ্টিতে সৃষ্ট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে টেকসই ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। শিক্ষার্থীদের আবাসন ও স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে সংগঠনের নেতারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন।
স্মারকলিপি পাওয়ার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, নীলক্ষেত ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংলগ্ন এলাকার জলাবদ্ধতা দূর করতে সরকারের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সময় লাগলেও আগামী বর্ষা মৌসুম থেকেই শিক্ষার্থীরা এর সুফল পেতে শুরু করবেন। এছাড়া, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত পানি অপসারণের জন্য পাম্পিং ও সাব-পাওয়ার স্টেশন স্থাপনের আশ্বাস দিয়েছেন তিনি।
রিপোর্টারের নাম 























