ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় কালো মাস্ক ও ক্যাপ পরিহিত এক ব্যক্তিকে নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল সৃষ্টি হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করেছিলেন, তিনি হয়তো বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তবে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনাল’ এক প্রতিবেদনে ওই ব্যক্তির প্রকৃত পরিচয় প্রকাশ করেছে।
প্রতিবেদনে জানানো হয়, মাস্ক পরা ওই ব্যক্তি মোজতবা খামেনি নন, বরং তিনি আলি খামেনির সর্বকনিষ্ঠ নাতি মোহাম্মদ জাভেদ খামেনি। তিনি আলি খামেনির বড় ছেলে মোস্তফা খামেনির সন্তান। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় খামেনি পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত ও আহত হন। ওই একই হামলায় জাভেদ খামেনিও গুরুতর আহত হয়েছিলেন এবং তার মুখমণ্ডলের একটি অংশ দগ্ধ হয়। সেই ক্ষত ঢাকতেই তিনি জানাজায় মাস্ক ও ক্যাপ পরে অংশ নেন।
আলি খামেনির মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করা হয়েছে। যদিও দায়িত্ব নেওয়ার পর তিনি এখনো জনসমক্ষে আসেননি, তবে রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠানো এক বার্তায় তিনি তার পূর্বসূরিদের হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।
রিপোর্টারের নাম 






















