জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে খেলাফত মজলিস। সংগঠনের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক যৌথ বিবৃতিতে এই শোক জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তারা বলেন, দেশের সংসদীয় গণতন্ত্র ও বিচার বিভাগে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 























