ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

বৈরী আবহাওয়ায় ঢাকায় নামতে পারল না ইউএস-বাংলার ফ্লাইট, অবতরণ সিলেটে

টানা বৃষ্টি ও ঘন মেঘের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেটে জরুরি অবতরণ করেছে। রোববার বেলা ১১টা ৩৫ মিনিটে ১৪৮ জন যাত্রী নিয়ে বিএস-৩৪২ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইটটি ঢাকায় অবতরণের কথা থাকলেও রানওয়েতে প্রতিকূল আবহাওয়ার কারণে অবতরণ করা সম্ভব হয়নি। পরে আন্তর্জাতিক বিমান চলাচল বিধিমালা অনুযায়ী এবং যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পাইলট ফ্লাইটটিকে সিলেটে ডাইভার্ট করার সিদ্ধান্ত নেন।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, অবতরণের পর যাত্রীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে। ঢাকার আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফ্লাইটটি পুনরায় রাজধানীর উদ্দেশ্যে রওনা হবে। বৈরী আবহাওয়ার কারণে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ফ্লাইট সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রথযাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের

বৈরী আবহাওয়ায় ঢাকায় নামতে পারল না ইউএস-বাংলার ফ্লাইট, অবতরণ সিলেটে

আপডেট সময় : ০৭:২৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬