ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

শাহজালালে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন, বৃষ্টির কবলে অর্ধশতাধিক ফ্লাইট

রাজধানীতে টানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অপারেশন চরমভাবে ব্যাহত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে রানওয়েতে দৃশ্যমানতা কমে যাওয়ায় এবং বাতাসের তীব্রতায় রোববার ভোর থেকে অন্তত অর্ধশতাধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি ওলটপালট হয়ে যায়। অবতরণ করতে না পেরে দুটি আন্তর্জাতিক ফ্লাইটকে বিকল্প হিসেবে সিলেট ও কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা নামতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অন্যদিকে, চীনের গুয়াংজু থেকে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটকে ভারতের কলকাতায় ডাইভার্ট করা হয়। এছাড়া ইতিহাদ, এমিরেটস, ফ্লাইদুবাই এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বিভিন্ন সংস্থার অর্ধশতাধিক ফ্লাইট দীর্ঘক্ষণ আকাশে চক্কর দিয়ে দেরিতে অবতরণ করতে বাধ্য হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ জানান, শনিবার রাত থেকেই ভারী বৃষ্টির কারণে উড্ডয়ন ও অবতরণে জটিলতা তৈরি হয়। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বেশ কিছু ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে দীর্ঘ সময় ফ্লাইট বিলম্বিত হওয়ায় বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাবি শিক্ষক সেলিম রেজা নিউটনকে হত্যার হুমকি ও সপরিবারে অনলাইন হেনস্তা

শাহজালালে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন, বৃষ্টির কবলে অর্ধশতাধিক ফ্লাইট

আপডেট সময় : ০৬:১৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬