ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান শুরু: ৫ বছরে ২৫ কোটি চারা লাগানোর লক্ষ্য

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার নৌবাহিনী সদর দপ্তরে চারা রোপণের মাধ্যমে এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। এবারের অভিযানের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’।

উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পরিবেশ সংরক্ষণের কোনো বিকল্প নেই। তিনি দেশের সকল নৌঘাঁটি, উপকূলীয় এলাকা ও স্থাপনাগুলোতে এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের নির্দেশ দেন। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রত্যেক নৌসদস্যকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং নাবিকগণ উপস্থিত ছিলেন। উপকূলীয় অঞ্চলে বনায়নের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নৌবাহিনীর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রথযাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের

নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান শুরু: ৫ বছরে ২৫ কোটি চারা লাগানোর লক্ষ্য

আপডেট সময় : ০৭:২৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬