জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে রাজধানীর উত্তরায় শহীদ হওয়া শেখ ফাহমিন জাফরের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন তার মা কাজী লুলুল মাখমিন। রোববার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, আন্দোলনে যাওয়ার সময় ফাহমিন তাকে বলে গিয়েছিল, দাবি আদায় না হওয়া পর্যন্ত যেন তার লাশ রাজপথ থেকে সরানো না হয়।
ছেলের পকেটে পাওয়া একটি চিরকুটের কথা উল্লেখ করে তিনি বলেন, ফাহমিন দেশকে গভীরভাবে ভালোবাসত। তার কবিতার শেষ দুই লাইনে লেখা ছিল—রক্ত যখন দিয়েছি, স্বাধীন দেশে রক্ত দিয়ে আবারও স্বাধীনতা আনব। শহীদ এই মা আক্ষেপ করে বলেন, বিপ্লবের পর দীর্ঘ সময় পার হলেও বিচারপ্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে চলছে। তিনি দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রিপোর্টারের নাম 





















