ঢাকা ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

পাকিস্তানে সাঁড়াশি অভিযান: বেলুচিস্তানে নিহত ‘সন্ত্রাসী’র সংখ্যা বেড়ে ১০২

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর চলমান অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ১০২ জনে দাঁড়িয়েছে। গত ৫ জুলাই থেকে শুরু হওয়া এই অভিযানে দেশটির সেনাবাহিনী, পুলিশ ও ফ্রন্টিয়ার কোর যৌথভাবে অংশ নিচ্ছে। সবশেষ অভিযানে আরও ১৬ জন নিহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, বেলুচিস্তানের বিভিন্ন দুর্গম এলাকায় সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে বিমান ও স্থলপথে সমন্বিত আক্রমণ চালানো হচ্ছে। ‘অপারেশন শাবান’ নামের এই অভিযানে এখন পর্যন্ত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। দেশটির কর্মকর্তাদের দাবি, সশস্ত্র গোষ্ঠীদের পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

পাকিস্তানের দাবি অনুযায়ী, ২০২১ সালে আফগানিস্তানে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশটির সীমান্ত এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হচ্ছে। বেলুচিস্তানের প্রাদেশিক সরকার জানিয়েছে, রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত: শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান

পাকিস্তানে সাঁড়াশি অভিযান: বেলুচিস্তানে নিহত ‘সন্ত্রাসী’র সংখ্যা বেড়ে ১০২

আপডেট সময় : ০১:৪৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬