ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

পাঁচ দিন পর সচল হলো চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল

টানা বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ার পাঁচ দিন পর অবশেষে সচল হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রেল রুট। রোববার বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা ‘পর্যটক এক্সপ্রেস’ চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাওয়ার মাধ্যমে এই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনের ওপর থেকে পানি নেমে যাওয়ায় এবং প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার ভারি বর্ষণের ফলে জান আলী হাট সংলগ্ন শমসেরপাড়া এলাকায় রেললাইন প্রায় ২১ ইঞ্চি পানির নিচে তলিয়ে গিয়েছিল। নিরাপত্তার স্বার্থে তখন ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। রেলওয়ের প্রকৌশলীরা লাইনের উচ্চতা বাড়িয়ে এবং পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে ট্রেন চলাচলের উপযোগী করেছেন। দীর্ঘ বিরতির পর ট্রেন চলাচল শুরু হওয়ায় পর্যটক ও নিয়মিত যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত: শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান

পাঁচ দিন পর সচল হলো চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল

আপডেট সময় : ০১:৪৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬