চুয়াডাঙ্গা পৌর এলাকায় এক যুবদল নেতার ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে জেলা যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক জাহিন শেখের বাম হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার রাতে শহরের হোমিওপ্যাথি কলেজ এলাকায় এই বর্বরোচিত হামলার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একদল সশস্ত্র দুর্বৃত্ত জাহিন শেখের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি দুই পায়ের গোড়ালি ও শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানোর পরামর্শ দেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 

























