ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

কুমিল্লার বুড়িচংয়ে আজান দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

কুমিল্লার বুড়িচং উপজেলায় এশার নামাজের আজান দেওয়ার সময় মসজিদের ভেতরেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন হাফেজ মো. আমিনুল ইসলাম (৪৮) নামের এক ইমাম। শনিবার রাতে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মাস্টারবাড়ি পাঞ্জেগানা মসজিদে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে। মৃত আমিনুল ইসলাম ওই গ্রামের মৃত শামসুল আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম গত তিন বছর ধরে ওই মসজিদে ইমাম ও খতিব হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। এর পাশাপাশি তিনি কণ্ঠনগর দক্ষিণপাড়া দারুল সুন্নাহ তাহফিজুল কোরআন মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বুড়িচং পৌরসভার হরিপুর সুফিয়া ইসলামী কমপ্লেক্স ও এতিমখানায় দীর্ঘ সময় ইমামতি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি এশার আজান শুরু করেছিলেন। আজান চলাকালীন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। উপস্থিত মুসল্লিরা তাকে দ্রুত উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় প্রলয়ংকরী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৩০০ ছাড়াল, গৃহহীন হাজারো মানুষ

কুমিল্লার বুড়িচংয়ে আজান দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

আপডেট সময় : ১০:১১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬