ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে হংকংয়ে বাংলাদেশ দল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি পর্বের ম্যাচ খেলার জন্য হামজা চৌধুরী এবং জামাল ভূঁইয়াদের নিয়ে গঠিত বাংলাদেশের জাতীয় ফুটবল দল হংকংয়ে পৌঁছে গেছে। আজ দুপুরে থাইল্যান্ডে যাত্রা বিরতি দিয়ে হাভিয়ের কাবরেরার অধীনে থাকা দলটি বাংলাদেশ সময় রাতে গন্তব্যে পৌঁছায়।

হামজারা তাদের পরবর্তী এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি খেলবে আগামী ১৪ অক্টোবর স্বাগতিক হংকংয়ের বিপক্ষে। আজ আর মাঠে কোনো অনুশীলন থাকছে না। কাল থেকে তারা ম্যাচের জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করবে।

অন্যদিকে, হামজারা যখন হংকংয়ে পৌঁছালেন, তার কিছুক্ষণ আগেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল জর্ডানের আম্মানে পৌঁছেছে। এই দলটি জর্ডানে এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের প্রস্তুতির জন্য সংযুক্ত আরব আমিরাতে দুটি ম্যাচ খেলেছে। সেখানে সিরিয়া ও আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচেই ৩ গোলে জয়লাভ করে সাইফুল বারী টিটুর শিষ্যরা জর্ডানে পা রাখে।

সেখানে গ্রুপ পর্বে জর্ডান ও চাইনিজ তাইপেকে পেছনে ফেলে অর্পিতারা যদি সেরা হতে পারে, তবেই আগামী বছর অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের মূল পর্বে তাদের অংশগ্রহণ নিশ্চিত হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে হংকংয়ে বাংলাদেশ দল

আপডেট সময় : ১১:৩২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫