ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

আন্তর্জাতিক ফুটবল থেকে এক বছরের বিরতি চান বেলজিয়াম গোলরক্ষক কোর্তোয়া

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার পর বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন। ৩৪ বছর বয়সী এই তারকা জাতীয় দল থেকে এক বছরের জন্য বিরতি নিতে চান বলে জানিয়েছেন। ম্যাচে উরুর চোটে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি।

সংবাদমাধ্যমকে কোর্তোয়া জানান, আপাতত তিনি বেলজিয়ামের হয়ে কোনো ম্যাচ খেলতে চান না। তাঁর পরিকল্পনা হলো, এক বছর বিশ্রাম নিয়ে ইউরো ২০২৮ বাছাইপর্ব এবং মূল আসরে জাতীয় দলে ফেরা। তবে বেলজিয়াম ফুটবল ফেডারেশন তাঁর এই পরিকল্পনায় সম্মতি দেবে কি না, তা নিয়ে নিশ্চিত নন তিনি। কোর্তোয়া বলেন, “আমি এক বছর বেলজিয়ামের কোনো ম্যাচ খেলতে চাই না। এরপর ইউরো বাছাইপর্ব এবং ২০২৮ ইউরোতে খেলতে চাই। তবে বেলজিয়াম এ ব্যাপারে রাজি হবে কি না, জানি না।”

স্পেনের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে উরুর (কোয়াড্রিসেপস) চোটে মাঠ ছাড়তে হয় কোর্তোয়াকে। তাঁর পরিবর্তে নামা সেনে ল্যামেন্স শেষ দিকে একটি ভুল করলে মিকেল মেরিনো জয়সূচক গোল করেন এবং ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় বেলজিয়াম। ম্যাচ শেষে সতীর্থ ল্যামেন্সকে দোষারোপ না করে বরং তাঁর পাশে দাঁড়ান কোর্তোয়া। গোলরক্ষকের ভুল কতটা কষ্টের হতে পারে, সেটি তিনি ভালোভাবেই বোঝেন এবং বিশ্বাস করেন, ভবিষ্যতে ল্যামেন্স আরও শক্তভাবে ফিরে আসবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশীয় চিকিৎসাসেবার প্রশংসা প্রধানমন্ত্রীর: ‘মাকে বিদেশে নিইনি, এমন মানবিক সেবা সেখানে মিলতো না’

আন্তর্জাতিক ফুটবল থেকে এক বছরের বিরতি চান বেলজিয়াম গোলরক্ষক কোর্তোয়া

আপডেট সময় : ০২:৩৭:২০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬