ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

গোপালগঞ্জে সড়ক সংস্কারের ১৫ দিনেই ধস: নির্মাণমান নিয়ে প্রশ্ন, এলাকাবাসীর ক্ষোভ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া সড়কের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার মাত্র ১৫ দিনের মধ্যেই বিভিন্ন স্থানে ধস ও ভাঙন দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতের বৃষ্টির পর সড়কের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় নির্মাণকাজের মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর অভিযোগ, সড়কের রক্ষণাবেক্ষণ কাজের শুরু থেকেই ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান এসব অভিযোগ আমলে না নিয়ে নিম্নমানের কাজ চালিয়ে যায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের।

স্থানীয়দের অভিযোগ, সড়কের কার্পেটিং কাজ শেষ হওয়ার তিন থেকে চার দিনের মধ্যেই বিভিন্ন স্থানে হাতের স্পর্শে পিচ উঠে যেতে শুরু করে। এসব দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে ধস নেমেছে, কোথাও কার্পেটিং উঠে গেছে এবং কোথাও ইট সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া রাস্তার দুই পাশের শোল্ডারে দেওয়া মাটির বড় অংশ বৃষ্টির পানিতে ধুয়ে গেছে।

সড়কের পাশের বাসিন্দা গিয়াস উদ্দিন জানান, শুরু থেকেই এই সড়কের কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। এলাকাবাসী অভিযোগ করলে উল্টো তাদের ভয়ভীতি দেখানো হয়েছে। তিনি আরও বলেন, “আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যেখানে অনিয়মের তদন্ত হওয়ার কথা, সেখানে একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা ওই মামলা প্রত্যাহার, কাজের উচ্চতর তদন্ত এবং বুয়েট বা কুয়েটের মাধ্যমে নির্মাণসামগ্রীর ল্যাব টেস্টের দাবি জানাই।”

স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নকশা অনুযায়ী রাস্তার দুই পাশে প্রায় তিন ফুট প্রশস্ত মাটির শোল্ডার নির্মাণের কথা থাকলেও অধিকাংশ স্থানে তা করা হয়নি। এছাড়া এজিংয়ের কাজে পুরোনো ও নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে বলেও দাবি তাদের। কার্পেটিংয়ের আগে প্রয়োজনীয় প্রাইম কোট ও ট্যাক কোট যথাযথভাবে প্রয়োগ করা হয়নি এবং বিটুমিনাস কার্পেটিংয়ের ক্ষেত্রেও মান বজায় রাখা হয়নি। ফলে কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই বিভিন্ন স্থানে এই ভাঙন দেখা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় ইয়াবাসহ আটক দুই কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ পৌর বিএনপি নেতার বিরুদ্ধে

গোপালগঞ্জে সড়ক সংস্কারের ১৫ দিনেই ধস: নির্মাণমান নিয়ে প্রশ্ন, এলাকাবাসীর ক্ষোভ

আপডেট সময় : ০৮:০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬