ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চট্টগ্রামে জলাবদ্ধতা: পানিবন্দি মানুষের পাশে সাঈদ আল নোমান, রাজনীতিকে ‘ইবাদত’ হিসেবে দেখার আহ্বান

টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রামের হালিশহরের পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা সাঈদ আল নোমান। তিনি বারনীঘাট গলিচিপা পাড়া, ফুল চৌধুরী পাড়া, সুন্দবী পাড়া, গোডাউন বাজার উত্তর গেইটসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গতদের খোঁজখবর নেন। এ সময় তিনি রাজনীতিকে ইবাদত হিসেবে দেখার এবং পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সাঈদ আল নোমান বলেন, “ঝড়, বৃষ্টি, দুর্ভোগ হয়তো থেমে যাবে, কিন্তু আমাদের দায়িত্ব থামবে না। এটাই রাজনীতি। যদি নিঃস্বার্থভাবে মানুষের সেবা করা যায়, তবে সেটাই ইবাদত। আমরা চাই, মানুষের পাশে যেভাবে আছি, সেভাবে বাকি জীবনটা কাটাতে পারি।” তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় মানবিক সহায়তা বিতরণ করেন।

পরিদর্শনের সময় এমপি সাঈদ আল নোমান পানিবন্দি মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি ক্ষতিগ্রস্তদের দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন। এ সময় তিনি উল্লেখ করেন যে, দুর্যোগের এই সময়ে মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন এবং বিএনপি গণমানুষের দল। তিনি দলীয় নেতাকর্মীদেরও সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোদাগাড়ীতে মাদক কারবারিদের অবৈধ সম্পদ ক্রোক: তদন্তের জালে আরও ২০, আতঙ্কে গডফাদাররা

চট্টগ্রামে জলাবদ্ধতা: পানিবন্দি মানুষের পাশে সাঈদ আল নোমান, রাজনীতিকে ‘ইবাদত’ হিসেবে দেখার আহ্বান

আপডেট সময় : ০৩:৪২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬