ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সুইজারল্যান্ড ম্যাচে স্কালোনির ভরসা পুরোনো একাদশ, সামান্য পরিবর্তনের ইঙ্গিত

শেষ ষোলোতে মিসরের বিপক্ষে শ্বাসরুদ্ধকর প্রত্যাবর্তনের পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা। দলের কোচ লিওনেল স্কালোনি এই গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছেন না; বরং আগের ম্যাচের মূল কাঠামোই ধরে রাখার পরিকল্পনা করছেন।

আলবিসেলেস্তেরা মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ ১২ মিনিটে তিন গোল করে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় তুলে নেয়। এই জয়ের পরও দলের পারফরম্যান্সে কিছু ঘাটতি খুঁজে পেয়েছে কোচিং স্টাফ, বিশেষ করে সুযোগ নষ্ট করা এবং রক্ষণভাগের কয়েকটি ভুল নিয়ে স্কালোনি কাজ করছেন। তবে এসব কারণে পুরো একাদশে বড় রদবদল না করে, তিনি দুটি পজিশন নিয়ে শেষ মুহূর্তের ভাবনাচিন্তা করছেন।

ডান প্রান্তের রক্ষণে নাহুয়েল মোলিনা নাকি গনসালো মন্টিয়েল—কে শুরু করবেন, তা এখনো নিশ্চিত নয়। একইভাবে আক্রমণভাগে হুলিয়ান আলভারেসের পরিবর্তে লাউতারো মার্তিনেজকে শুরুর একাদশে দেখা যেতে পারে কি না, সেটিও বিবেচনাধীন। মিসরের বিপক্ষে বদলি হিসেবে নেমে মন্টিয়েল ও লাউতারো দুজনই ইতিবাচক প্রভাব ফেলেছিলেন। বিশেষ করে লাউতারো আক্রমণে গতি এনে দেওয়ার পাশাপাশি জয়ের তৃতীয় গোলে গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করেন, যা তাকে একাদশে জায়গা পাওয়ার দাবিদার করে তুলেছে।

ম্যাচের আগে শেষ দুটি অনুশীলনে বিভিন্ন কম্বিনেশন পরীক্ষা করে দেখবেন স্কালোনি। এরপরই সুইজারল্যান্ডের বিপক্ষে চূড়ান্ত একাদশ নির্ধারণ করা হবে। তবে সবকিছু ঠিক থাকলে এক বা দুটি পরিবর্তনের বেশি হওয়ার সম্ভাবনা নেই।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা/গনসালো মন্টিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেস/লাউতারো মার্টিনেজ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদায়ী আষাঢ়ে অবিরাম বর্ষণ, আগামী দুইদিনও স্বস্তি মিলবে না

সুইজারল্যান্ড ম্যাচে স্কালোনির ভরসা পুরোনো একাদশ, সামান্য পরিবর্তনের ইঙ্গিত

আপডেট সময় : ০১:২৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬