ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা খামেনির দাফন অনুষ্ঠানে কোটি কোটি মানুষের সমাগম

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজা ও বিদায় অনুষ্ঠানে রেকর্ড সংখ্যক চার কোটি ৩০ লাখের বেশি মানুষ অংশ নিয়েছেন। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ছয় দিনব্যাপী চলা এই শোক মিছিলকে মানব ইতিহাসের বৃহত্তম জনসমাগম ও জানাজা হিসেবে দাবি করছে ইরান কর্তৃপক্ষ।

ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদ—এই পাঁচ শহরে ঐতিহাসিক বিদায় ও দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়। এর মধ্যে কেবল ইরাকের নাজাফ ও কারবালাতেই প্রায় এক কোটি মানুষ অংশ নিয়েছেন বলে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে।

গত ফেব্রুয়ারি মাসে এক সন্ত্রাসী হামলায় আলি খামেনি সপরিবারে নিহত হন। দীর্ঘ প্রতীক্ষার পর গত শুক্রবার থেকে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে বিশ্বের ৪৫টিরও বেশি দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ৯০টিরও বেশি দেশের পণ্ডিত ও প্রতিনিধিরা অংশ নেন। প্রযুক্তিগত তথ্য ও স্বাধীন সূত্রের হিসাব অনুযায়ী, যাতায়াতের রেকর্ড ও মোবাইল সিগন্যাল বিশ্লেষণ করে এই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাহাবিদের সম্মান: ইসলামের ইতিহাসে তাদের অবিস্মরণীয় অবদান

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা খামেনির দাফন অনুষ্ঠানে কোটি কোটি মানুষের সমাগম

আপডেট সময় : ১২:১৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬