ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

মাঝ আকাশে বিমানের জানালা ভেঙে যাত্রীর মাথা বাইরে, রক্ষা পেলেন সিটবেল্টের কারণে

গ্রিস থেকে জার্মানির উদ্দেশ্যে উড্ডয়ন করা রায়ানএয়ারের একটি যাত্রীবাহী বিমানে মাঝ আকাশে ভয়াবহ এক ঘটনা ঘটেছে। উড্ডয়নের কিছু সময় পর বিমানের একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়ে খুলে গেলে একজন যাত্রী আংশিকভাবে বিমানের বাইরে ছিটকে পড়েন। তবে সিটবেল্ট বাঁধা থাকায় তিনি অলৌকিকভাবে প্রাণঘাতী দুর্ঘটনা থেকে রক্ষা পান।

জানা যায়, আহত ব্যক্তি সার্বিয়ার একজন পর্যটক ছিলেন, যিনি গ্রিসের থেসালোনিকি থেকে জার্মানির মেমিঙ্গেনে যাচ্ছিলেন। ঘটনার পরপরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন আশঙ্কামুক্ত।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বিমানের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে সবাই চমকে ওঠেন। এর পরপরই কেবিনের বায়ুচাপ কমে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেন মাস্ক নিচে নেমে আসে এবং পুরো কেবিনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একজন যাত্রী বর্ণনা করেন, প্রথমে মনে হয়েছিল যেন বিমানের টায়ার বিস্ফোরিত হয়েছে, পরে বোঝা যায় কেবিনের চাপ কমে গেছে। চারদিকে চিৎকার শুরু হলে দেখা যায়, একজন যাত্রীর মাথা ও কাঁধ জানালার বাইরে চলে গেছে। সৌভাগ্যবশত তিনি সিটবেল্ট পরা ছিলেন এবং আশপাশের যাত্রীরা তাকে নিরাপদে ভেতরে টেনে আনেন।

গ্রিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানের একটি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়া ধাতব অংশের আঘাতে জানালাটি ভেঙে যায়। উত্তর মেসিডোনিয়ার আকাশসীমায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে বিমানটি থেসালোনিকি বিমানবন্দরে ফিরে আসে এবং নিরাপদে অবতরণ করে। রায়ানএয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সব যাত্রীকে নিরাপদে নামিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের নতুন প্যাকেজ ভিসা: বাংলাদেশসহ ৭ দেশের পর্যটকদের জন্য সুবর্ণ সুযোগ

মাঝ আকাশে বিমানের জানালা ভেঙে যাত্রীর মাথা বাইরে, রক্ষা পেলেন সিটবেল্টের কারণে

আপডেট সময় : ১১:৩৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬