জুলাই গণঅভ্যুত্থানে ফেনীর মহিপালে প্রথম শহীদ হওয়া ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় প্রধান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার বিকেলে ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে শহীদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ শ্রাবণের বাবা নেছার আহম্মদ এবং এনসিপির জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। জিয়ারত শেষে হাসনাত আব্দুল্লাহ শহীদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। জুলাই বিপ্লবের স্মৃতিকে অম্লান রাখতে এবং শহীদদের ত্যাগের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শিরোনামে ফেনীর সোনাগাজীতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় পদযাত্রার উদ্বোধনী কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে এই পদযাত্রা শুরু হবে। শহীদের কবর জিয়ারতের পর তিনি সরাসরি উক্ত কর্মসূচিতে যোগ দেন।
রিপোর্টারের নাম 




















