ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সিলেটে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে সাত ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোরে উপজেলার কালাইরাগ কাউয়ার টুক সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) এই তৎপরতা নজরে এলে বিজিবি সদস্যরা কঠোর প্রতিরোধ গড়ে তোলেন।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে ওই ব্যক্তিদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবির বাধায় তারা বাংলাদেশে প্রবেশ করতে না পেরে বর্তমানে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। বিএসএফের এমন অনাকাঙ্ক্ষিত তৎপরতা বন্ধে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জে চলাচলের পথে প্রভাবশালী নেতার ঘর নির্মাণ: অবরুদ্ধ স্কুলগামী শিক্ষার্থীরা

সিলেটে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

আপডেট সময় : ০৪:১৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬