ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

নিকলীতে শতবর্ষী পুকুর ভরাট: জলাবদ্ধতায় স্কুলগামী শিশুদের চরম দুর্ভোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় একটি শতবর্ষী পুকুর বালু দিয়ে ভরাট করার ফলে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে পশ্চিম নিকলী এলাকার ছয়টি গ্রামের অন্তত তিন হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বিশেষ করে পশ্চিম নিকলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনা ও যাতায়াতের একমাত্র রাস্তাটি হাঁটু সমান পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে কোমলমতি শিশুদের শিক্ষা কার্যক্রম।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের প্রাকৃতিক জলাধার হিসেবে পরিচিত এই পুকুরটি ভরাট করায় বৃষ্টির পানি নিষ্কাশনের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বর্তমানে শিক্ষার্থীরা কোমর সমান পানি মাড়িয়ে স্কুলে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ের স্যানিটেশন ব্যবস্থা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় শিক্ষার্থীরা চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা করার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী এলাকাবাসী ও অভিভাবকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের দায়ে বেবিচক কর্মকর্তা রাশেদের ৫ বছরের কারাদণ্ড

নিকলীতে শতবর্ষী পুকুর ভরাট: জলাবদ্ধতায় স্কুলগামী শিশুদের চরম দুর্ভোগ

আপডেট সময় : ০১:৫৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬