ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

পাবনার চাটমোহরে ভ্যানচালককে গলা কেটে হত্যা, এলাকায় চাঞ্চল্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পাবনার চাটমোহরে এক ভ্যানচালককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নিহত ভ্যানচালক নাসের আলী (৪৪) উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোইল টলটলিপাড়ার মৃত খোরশেদ আলীর ছেলে।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী গোরস্থানের পাশে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. অলিউর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলা কাটা রক্তাক্ত অবস্থায় নাসের আলীর মরদেহ দেখতে পায়। তিনি জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) মো. আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ফিরতে আজ মাঠে নামছে বাংলাদেশ

পাবনার চাটমোহরে ভ্যানচালককে গলা কেটে হত্যা, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৭:০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬