ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সংসদ পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: দেশ গঠনে আদর্শ নাগরিক হওয়ার আহ্বান

জাতীয় সংসদের অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী। বুধবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশ গঠনে ভূমিকা রাখতে হলে তোমাদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চার প্রতিও গুরুত্ব দিতে হবে। এসব চর্চার মাধ্যমেই শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে বলেও তিনি উল্লেখ করেন।

জাতীয় সংসদের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবারও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন।

এর আগে দুপুরে সংসদ ভবনে এসে শিক্ষার্থীরা এর অনন্য স্থাপত্যশৈলী ঘুরে দেখেন। তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে স্মৃতিচারণমূলক ছবি তোলেন। পরে তারা সংসদের অধিবেশন সরাসরি উপভোগ করেন। এ সময় জিঞ্জিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। শিক্ষার্থীরা জানান, জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার অভিজ্ঞতা তাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক ও শিক্ষণীয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আল্লাহ-ই আমার জন্য যথেষ্ট: ম্যাচ শেষে লাইভ টিভিতে কাঁদলেন মিশরীয় স্ট্রাইকার

সংসদ পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: দেশ গঠনে আদর্শ নাগরিক হওয়ার আহ্বান

আপডেট সময় : ১০:৪৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬