ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

৯ জুলাই থেকে শুরু হচ্ছে জাতীয় পরিবেশ ও বৃক্ষমেলা: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৯ জুলাই থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, রাজধানীতে মাসব্যাপী এই মেলার পাশাপাশি দেশের প্রতিটি বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়েও বৃক্ষমেলার আয়োজন করা হবে। জাতীয় মেলায় এবার ১২০টি স্টল থাকবে যেখানে বিভিন্ন প্রজাতির চারাগাছ ও পরিবেশবান্ধব পণ্যের প্রদর্শনী চলবে।

মন্ত্রী আরও জানান, সরকার ২৫ কোটি বৃক্ষরোপণের একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে স্যাটেলাইট পর্যবেক্ষণ, ড্রোন প্রযুক্তি এবং ‘ন্যাশনাল ট্রি ডাটাবেজ’ ব্যবহার করা হবে। এর মাধ্যমে দেশে সবুজ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করা সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

৯ জুলাই থেকে শুরু হচ্ছে জাতীয় পরিবেশ ও বৃক্ষমেলা: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬