রাজধানীর একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে কর্মরত নিরাপত্তারক্ষী আব্দুস সালামের প্রতি বিশেষ সৌজন্য দেখিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিদিন প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় সালাম অত্যন্ত নিষ্ঠার সাথে ধানের শীষ হাতে নিয়ে দাঁড়িয়ে থেকে শুভেচ্ছা জানাতেন। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি তার অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমনের মাধ্যমে ওই নিরাপত্তারক্ষীর জন্য বিশেষ উপহার ও শুভেচ্ছা পাঠান। বুধবার রাজধানীর রমনা এলাকায় গিয়ে সালামের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।
আব্দুস সালামের বাড়ি পাবনার নগরবাড়ি এলাকায়। একসময় পেশায় চালক থাকলেও স্ট্রোক করার পর তিনি শারীরিক সক্ষমতা হারান এবং পরে এই নিরাপত্তারক্ষীর কাজ শুরু করেন। অসুস্থ শরীর নিয়েই প্রতিদিন ১২ ঘণ্টা দায়িত্ব পালন করেন তিনি। প্রধানমন্ত্রীর পাঠানো উপহার পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, দেশের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে এমন ভালোবাসা ও স্বীকৃতি পাবেন তা তিনি কখনো কল্পনাও করেননি। প্রধানমন্ত্রীর এই মমত্ববোধ তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
রিপোর্টারের নাম 






















