ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

নেশার টাকা না পেয়ে মাকে মারধর: ছেলের ৩ মাসের কারাদণ্ড

নাটোরের লালপুর উপজেলায় এক মাদকাসক্ত ছেলে নেশার টাকা না পেয়ে নিজের মাকে মারধর করেছে। এই অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ওই ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

সোমবার উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের বাসিন্দা রেহেনা বেগম তার বড় ছেলে মো. আল-আমিন হোসেনের (২৩) বিরুদ্ধে ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন। তিনি জানান, আল-আমিন নেশার টাকা না পেয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ দুপুরে অভিযান চালিয়ে আল-আমিনকে মাদক সেবনরত অবস্থায় আটক করেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম নিশ্চিত করেন যে, আল-আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মায়ের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করতেন। টাকা না পেয়ে তিনি সেদিন মাকে মারধর করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিরবিদায়, প্রধানমন্ত্রীর গভীর শোক

নেশার টাকা না পেয়ে মাকে মারধর: ছেলের ৩ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৬:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬