ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

‘মাথা উঁচু করে রাখো হামজা চৌধুরী ও বাংলাদেশ দল’: লিটন দাস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

হংকং চায়নার কাছে ৪-৩ গোলে হেরে যাওয়ায় এশিয়ান কাপে খেলার স্বপ্ন ফিকে হয়ে এসেছে বাংলাদেশের। তবে ম্যাচে হামজা চৌধুরী ও শমিত রানারা যেভাবে লড়াই করেছেন, তা ছিল দারুণ প্রশংসনীয়। একপর্যায়ে ৩-১ গোলে পিছিয়ে থেকেও তারা স্কোরলাইন ৩-৩ করতে পেরেছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে গোল খেয়ে পরাজয় বরণ করতে হয়। এমন হারের পর টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক লিটন কুমার দাস হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে মাথা উঁচু করে থাকার আহ্বান জানিয়েছেন।

শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে পরাজয় নিশ্চিত হওয়ায় বাংলাদেশের খেলোয়াড়রা ছিলেন ভীষণ বিষণ্ণ। ম্যাচ শেষে দেখা যায় হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ারা হতাশায় ডুবে আছেন। রাকিব হোসেন এবং মিতুল মারমা তো সবুজ ঘাসের ওপর শুয়ে পড়েন এবং জার্সি বা হাত দিয়ে মুখ ঢেকে রাখেন।

হামজাদের এমন হৃদয়বিদারক হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস। রাতে ফেসবুকে দেওয়া সেই পোস্টে লিটন লিখেছেন, “মাথা উঁচু করে রাখো হামজা চৌধুরী ও বাংলাদেশ দল।”

তিনি আরও লেখেন, “শেষ মিনিটে গোল খেয়ে ৩–৪ ব্যবধানে হারাটা সত্যি হৃদয়বিদারক, কিন্তু তোমরা শেষ মুহূর্ত পর্যন্ত দারুণ লড়েছো। হয়তো পরেরবার সুযোগ আসবে। তোমাদের এই প্রচেষ্টার জন্য আমরা গর্বিত।”

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

‘মাথা উঁচু করে রাখো হামজা চৌধুরী ও বাংলাদেশ দল’: লিটন দাস

আপডেট সময় : ১১:৫৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫