হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগারসহ উপকূলীয় রাডার স্থাপনাগুলোকে লক্ষ্য করে অত্যন্ত নিখুঁতভাবে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, বাণিজ্যিক জাহাজে হামলার দাঁতভাঙা জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই হামলার কড়া সমর্থন জানিয়ে ইরানকে নতুন করে সতর্ক করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যেকোনো ধরনের সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, ইরান একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছিল যা যুক্তরাষ্ট্র মেনে চলছে। সমঝোতা স্মারক নিয়ে কোনো মতবিরোধ থাকলে তেহরান আলোচনার পথ বেছে নিতে পারত বলে তিনি মন্তব্য করেন।
ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানকে যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করার পরপরই শুক্রবার এই হামলা চালানো হয়। এই সামরিক পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে হওয়া প্রাথমিক সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে এই ঘটনা নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 






















