ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীতে আজ এনসিপির গণমিছিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

রাজধানীতে আজ গণমিছিল কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। গতকাল শুক্রবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণহত্যার দায়ীদের বিচার কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগসহ তাদের জোটসঙ্গীদের বিচারের দাবিতে এই গণমিছিল আয়োজন করা হয়েছে। মিছিলটি আজ শনিবার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর বাংলামোটর মোড় থেকে শুরু হবে।

গণমিছিলে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গত ১৭ নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানান।

এর আগে আওয়ামী লীগের জোটসঙ্গী জাতীয় পার্টিকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে গণঅধিকার পরিষদ বেশ কিছু আন্দোলন করে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন চালায় এনসিপিও। এসব দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

গোলান মালভূমিতে ইসরায়েলি সামরিক স্থাপনায় হিজবুল্লাহর ড্রোন হামলা

আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীতে আজ এনসিপির গণমিছিল

আপডেট সময় : ০৮:২৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫