ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সেনাকুঞ্জে খালেদা জিয়া, প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জে এই ঘটনা ঘটে। এ নিয়ে সেনাকুঞ্জে দুইবার বেগম জিয়ার সঙ্গে সরকারপ্রধানের একান্তে আলাপ হলো।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, অনুষ্ঠান শুরু হওয়ার আগে প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন। এ সময় তারা কয়েক মিনিট কথা বলেন।

সন্ধ্যা ৫ টা ২৭ মিনিটের দিকে চেয়ারপারসনকে বিদায় জানান সেনাপ্রধান।

সেনাকুঞ্জে অনুষ্ঠিত আয়োজনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির অন্য সদস্যরা অংশগ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা বিমানবন্দরে ছাত্রলীগের সাবেক নেতা আটক: হত্যাসহ একাধিক মামলার আসামি

সেনাকুঞ্জে খালেদা জিয়া, প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ

আপডেট সময় : ০৫:৪৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫