ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

বিশ্বকাপের বাজি: ব্রাজিল জয়ী হওয়ায় আর্জেন্টিনার সমর্থকের মাথা ন্যাড়া

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর গ্রামে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। ফুটবল বিশ্বকাপে ব্রাজিল ও হাইতির মধ্যকার ম্যাচে ব্রাজিল জয়ী হলে মাথা ন্যাড়া করবেন এমন বাজি ধরেছিলেন আর্জেন্টিনার এক কট্টর সমর্থক। পরবর্তীতে ব্রাজিল জয়ী হওয়ায় তিনি নিজের কথা রেখেছেন এবং মাথা ন্যাড়া করেছেন।

ফয়সাল আহাম্মেদ জুমান নামের এই সমর্থক দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে পরিচিত। গত শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় তিনি নিজের ফেসবুক আইডিতে ঘোষণা দেন যে, হাইতির বিপক্ষে ব্রাজিল জিতলে তিনি মাথা ন্যাড়া করবেন। শনিবার (২০ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে হাইতিকে পরাজিত করে।

ম্যাচ শেষ হওয়ার পরপরই ফয়সাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তার প্রতিশ্রুতি পূরণের জন্য এগিয়ে আসেন। আর্জেন্টিনার জার্সি গায়েই তিনি নিজের মাথা ন্যাড়া করেন। এই দৃশ্য দেখতে স্থানীয় ফুটবলপ্রেমী ও উৎসুক জনতা ভিড় জমায়। ঘটনাটি দ্রুত এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং অনেকেই এর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন, যা ব্যাপকভাবে শেয়ার হয়।

বাজি পূরণের পর ফয়সাল আহমেদ জুম্মান বলেন, ‘খেলাধুলা বিনোদনের একটি বড় মাধ্যম। আমি ব্রাজিল সমর্থকদের সঙ্গে বাজি ধরেছিলাম। ব্রাজিল জিতেছে, তাই কথা অনুযায়ী আমি মাথা ন্যাড়া করেছি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে চাঁদাবাজির তাণ্ডব: মোহাম্মদপুরসহ একাধিক এলাকা আতঙ্কের জনপদ, সক্রিয় অর্ধশত চক্র

বিশ্বকাপের বাজি: ব্রাজিল জয়ী হওয়ায় আর্জেন্টিনার সমর্থকের মাথা ন্যাড়া

আপডেট সময় : ০৮:৪৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬