ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

হজ ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতি: কোরবানির টাকা আত্মসাতের অভিযোগ হাজিদের

হজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত কিছু বেসরকারি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অনেক হজযাত্রীর অভিযোগ, তাদের কাছ থেকে কোরবানির জন্য নেওয়া টাকা আত্মসাৎ করা হয়েছে। সৌদি সরকারের নতুন নিয়ম অনুযায়ী, চলতি বছর থেকে ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে কোরবানি বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু অনেক এজেন্সি এই নির্দেশনা মানেনি, ফলে হাজিদের মনে সন্দেহ দানা বেঁধেছে।

অভিযোগ রয়েছে, কিছু এজেন্সি হজযাত্রীদের অজ্ঞতার সুযোগ নিয়ে ‘তামাত্তু’ হজ করানোর কথা বলে ‘ইফরাদ’ হজ হিসেবে নিবন্ধন করেছে, যেখানে কোরবানির প্রয়োজন হয় না। এছাড়া, মূল প্যাকেজের বাইরে কোরবানির জন্য অতিরিক্ত অর্থ আদায় এবং ‘ভুলের দম’ (হজে ভুল হলে শুদ্ধ করার কোরবানি) বাবদ অগ্রিম টাকা নেওয়ারও অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত দাবি করেছেন ভুক্তভোগী হজযাত্রীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের অধিকার আদায়ে আপোষ নয়: সাঈদ আল নোমান

হজ ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতি: কোরবানির টাকা আত্মসাতের অভিযোগ হাজিদের

আপডেট সময় : ১২:৩৮:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬