ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল কিশোর

চট্টগ্রামের হাটহাজারীতে বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মো. সামির (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী পৌরসভার নাফিতের ঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সামির হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল এবং দুবাইপ্রবাসী মো. জসিমের একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে আনন্দ-উচ্ছ্বাসে মেতে থাকা সামির বেলা ৩টার দিকে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগামী মিনি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাউজান হাইওয়ে থানার পুলিশ মিনি ট্রাকটি জব্দ করেছে এবং চালককে আটক করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের অধিকার আদায়ে আপোষ নয়: সাঈদ আল নোমান

বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল কিশোর

আপডেট সময় : ১২:৩৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬