ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

জি-৭ সম্মেলনে প্রবেশ করেই বিশ্বনেতাদের সামনে ট্রাম্পের ঘোষণা: “আমিই বস”

ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের আয়োজক হিসেবে সভাপতিত্ব করছিলেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। কিন্তু বুধবার তার অতিথি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মেলনে যোগ দিয়ে স্পষ্ট করে দিয়েছেন, তিনি নিজেকেই ক্ষমতার কেন্দ্রবিন্দু বলে মনে করেন।

তিন দিনব্যাপী জি-৭ সম্মেলনের শেষ দিনের অধিবেশনে প্রবেশ করার সময় ট্রাম্প বলেন, ‘আমিই বস’। তখন অন্য বিশ্বনেতারা ইতোমধ্যেই নিজেদের আসনে বসেছিলেন। ট্রাম্পের কথা শুনে হেসে দেন তারা। ফরাসি প্রেসিডেন্ট তার কাছে জানতে চান, ‘কেমন আছেন?’ জবাবে ট্রাম্প বলেন, ‘ভালো, ধন্যবাদ।’

প্রেসিডেন্ট হওয়ার আগে ট্রাম্প ছিলেন একজন সফল ব্যবসায়ী এবং জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর সঞ্চালক, যেখানে তার বিখ্যাত সংলাপ ছিল, ‘বেরিয়ে যান (ইউ আর ফায়ার্ড)’। জি-৭ সম্মেলনে তার এই মন্তব্য তার সেই পুরনো ব্যক্তিত্বের প্রতিচ্ছবি বলেই মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১১১ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন শুরু ২১ জুন

জি-৭ সম্মেলনে প্রবেশ করেই বিশ্বনেতাদের সামনে ট্রাম্পের ঘোষণা: “আমিই বস”

আপডেট সময় : ০১:২৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬