ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। এই দুর্ঘটনায় বাজারের পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে আনুমানিক এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার পাচুরিয়া ইউনিয়নের ভেন্নাতলা বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ভেন্নাতলা বাজারের নুর মিয়ার মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করার সময় একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডারের বিকট বিস্ফোরণ ঘটে। এতে বাবুল মোল্যা, আলামিন বিশ্বাস ও নুর মিয়া শেখসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। বিস্ফোরণের তীব্র শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মোল্যা (৩৮) কে মৃত ঘোষণা করেন। নিহত বাবুল মোল্যা বোয়ালমারী উপজেলার হরিহরনগরের বাসিন্দা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে নুর মিয়ার মুদি হমাজন, শাহেব আলীর চায়ের দোকান, কেসমত আলীর সার ও কীটনাশকের দোকান, জাকির হোসেনের ট্রেইলার্স এবং বাবর আলীর ভ্যান-সাইকেল মেরামতের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রয়েল আহমেদ প্রাথমিকভাবে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি আরও নিশ্চিত করেন, আগুন নেভানোর সময় দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের অধিকার আদায়ে আপোষ নয়: সাঈদ আল নোমান

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, কোটি টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ১০:৪১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬