ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

শিশু ধর্ষণ মামলায় যুক্তিতর্ক শেষ, রায় ঘোষণা বুধবার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানায় চেয়ারম্যানঘাটা এলাকায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা আলোচিত মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। আগামীকাল বুধবার (১৭ জুন) আদালত এই মামলার রায় ঘোষণা করবেন। মাত্র চার সপ্তাহের মধ্যে, অর্থাৎ ঘটনার ২৮ দিনের মাথায় মামলাটির রায় হতে চলেছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে মামলার যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হয়। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন।

তিনি আরও জানান, এই মামলায় মাত্র তিন কার্যদিবসে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। গত বুধবার ৯ জন, বৃহস্পতিবার ৬ জন এবং রোববার ৩ জনসহ মোট ১৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন, যা মামলার সাক্ষ্যগ্রহণের পুরো প্রক্রিয়া শেষ করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ মে বিকেলে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুরমাঠসংলগ্ন একটি গুদামকক্ষে সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় শিশুটির বাবা মেহেদী হাসান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, তদন্তে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ, চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট এবং ভুক্তভোগী ও আসামির জবানবন্দি পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এসব তথ্য-উপাত্তের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামি মনির হোসেনের বিরুদ্ধে শিশু ধর্ষণ মামলায় ১৩ দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকারের প্রথম বাজেট: জনবান্ধব নাকি ঝুঁকিপূর্ণ?

শিশু ধর্ষণ মামলায় যুক্তিতর্ক শেষ, রায় ঘোষণা বুধবার

আপডেট সময় : ০৪:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬