ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: ১ আগস্ট থেকে কার্যকর হচ্ছে বিআরটিএ-এর নতুন নিয়ম

দেশের সকল গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস স্থাপন ও তা সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১ আগস্ট থেকে এই নির্দেশনা কার্যকর হবে। নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বিআরটিএ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে নিরাপদ সড়ক পরিবহন নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ (স্পেসিফিকেশন) বিআরটিএর স্থানীয় কার্যালয় থেকে সরাসরি অথবা তাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

বিআরটিএ আরও জানিয়েছে যে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী, সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস সংযুক্ত করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন প্রদান ও ফিটনেস সনদ নবায়ন করা হবে। গণপরিবহন মালিক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শর্ত পূরণ করলে ইরান ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল পাবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: ১ আগস্ট থেকে কার্যকর হচ্ছে বিআরটিএ-এর নতুন নিয়ম

আপডেট সময় : ০৭:৫৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬