ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

নবম জাতীয় বেতন স্কেল ঘোষণায় সরকারকে ধন্যবাদ জানালো সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল (পে-স্কেল) ঘোষণা করায় বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই অভিনন্দন জানান।

সংগঠনের সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ, জীবনযাত্রার মানোন্নয়ন এবং সময়োপযোগী বেতনকাঠামো নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, করপোরেশন ও অন্যান্য দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ ঘোষণা করা হয়েছে, যা আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

নেতারা আশা প্রকাশ করেন যে, নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার নতুন পে-স্কেল বাস্তবায়নের পথে অগ্রসর হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এর ফলে তাদের কর্মোদ্যম ও কর্মস্পৃহা বৃদ্ধি পাবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি সিলেকশন গ্রেড ও টাইম-স্কেল সুবিধা ২০১৫ সালের বেতনকাঠামোয় বাতিল করা হয়েছিল। তারা জাতীয় বেতন স্কেল-২০২৬-এ এই দুটি সুবিধা পুনর্বহালের দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন, মহাসমাবেশ, সংবাদ সম্মেলন এবং সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে দাবি তুলে এসেছে। তাদের মতে, দীর্ঘদিনের সেই প্রচেষ্টার ফল হিসেবেই নতুন জাতীয় বেতন স্কেল ঘোষিত হয়েছে। নেতারা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশীদার। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত এবং যুগোপযোগী বেতনকাঠামো তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি প্রশাসনিক দক্ষতা ও জনসেবার মান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। সংবাদ সম্মেলনে সংগঠনের সেক্রেটারি মোজাহিদুল ইসলাম সেলিম, যুগ্ম মহাসচিব আবুল হাসনাত সোহেল, আশিকুল হক শহিদ, ওবায়দুল ইসলাম রবি এবং সিনিয়র সহসভাপতি উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ: যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় আশার আলো, তবে অনেক প্রশ্ন অমীমাংসিত

নবম জাতীয় বেতন স্কেল ঘোষণায় সরকারকে ধন্যবাদ জানালো সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ

আপডেট সময় : ১০:১৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬